ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ কেজি ৯৪৯ গ্রাম গাঁজাসহ মো. ইব্রাহীম হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার ভোরে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবক দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ও মোসা. জোসনা খাতুনের ছেলে।

এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এসআরবির একটি আভিযানিক দল আজ শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের সরদার পাড়া বাজারে অভিযান চালায়। এ সময় জনৈক মামুন ফয়সালের ফার্নিচারের দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর থেকে ৩.৯৪৯ কেজি গাঁজাসহ ইব্রাহীম হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী দৌলতপুর এলাকায় মাদক পাচার ও কারবার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা

error: Content is protected !!

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :