ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার গড়াই নদীর ধারে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর তীরে প্রায় তিন একর জায়গায় অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের ইকোপার্ক এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

আদালত সূত্র জানায়, তিন মাস ধরে স্থানীয় রাজা নামের একজন ১০-১৫ হাজার টাকার বিনিময়ে ইকোপার্ক সংলগ্ন গড়াই নদীপাড়ের ১০-১২ জনকে বসতঘর ও ৮-১০ জনকে দোকান করার জন্য জমি বরাদ্দ দেন। এছাড়াও কয়েকজন সেখানে গবাদিপশুর জন্য ঘাসচাষ করছেন রাজার কাছ থেকে জমি বরাদ্দ নিয়ে। খবর পেয়ে দুপুর একটার দিকে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে ভুক্তভোগী রাজিদা খাতুন বলেন, বাড়িতে গরুর খামার রয়েছে। রাজার কাছ থেকে ১৫ হাজার টাকা দিয়ে একখণ্ড জমি বরাদ্দ নিয়েছি। সেখানে ঘাস চাষ করেছি।

কয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, নদীর জমি দখল করে ঘরবাড়ি, দোকানপাট তৈরির বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গড়াই নদীর তীরে অভিযান চালিয়ে ১০-১২টি বসতঘর ও ৮-১০টি দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে আর কেউ যেন কোনো স্থাপনা তৈরি না করতে পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ার গড়াই নদীর ধারে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন

আপডেট টাইম : ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :