ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আগলামন গাড়িতে লুকিয়ে রাখা ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। রোববার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ।

ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সাহাদালী বাগান মোড়ে অভিযান চালিয়ে ২৭৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি রকিবুলকে (৩২) গ্রেপ্তার করা হয়। রকিবুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ওসি আরও জানান, দর্শনা থেকে একজন মাদক কারবারি আগলামন গাড়িতে ফেনসিডিলের চালান নিয়ে মিরপুর উপজেলা এলাকার মধ্যে দিয়ে যাবে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া ইউনিয়নের সাহাদালী বাগান মোড়ে অবস্থান নিশ্চিত করে সেখানে অভিযান চালানো হয় এবং ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রকিবুলকে আসামি করে মিরপুর থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শাবানা কেন অভিনয় ছেড়েছিলেন

error: Content is protected !!

কুষ্টিয়ায় ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :