ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা শহরের মজমপুর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাসেলসহ দুজন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেললে তারা মোটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে। পরে পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।

ওসি শিহাবুর রহমান বলেন, “রাসেল ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন। তাকে পুলিশ কঠোর নজরদারিতে রেখেছিল। বিকেলে তার অবস্থান জানার পর পুলিশ তাকে মজমপুর গেট থেকে গ্রেপ্তার করে। উত্তেজিত জনতা দু-একটি কিলঘুষি মেরেছে, তবে বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে।”

এছাড়া, রাসেলের বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

error: Content is protected !!

কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর

আপডেট টাইম : ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :