ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার

টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ আসর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে।

সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপদেষ্টা আবু দাউদ, সিনিয়র সহ-সভাপতি শামসুল হক, সহ-সভাপতি আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক আফজল হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, অর্থ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাদপন্থিরা ভারতের এজেন্ট। টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথি ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন, ঠিক তখনই চিহ্নিত সাদপন্থিরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চারজনকে শহীদ করেন। অসংখ্য ভাইকে আহত করেন। আমরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। দেশের সব মসজিদে তাদের কার্যকলাপও নিষিদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, বিশ্বের ওলামায়ে কেরাম সাদপন্থিদের ভ্রান্ত ও কুফরি আকিদাগুলো তুলে ধরেছেন। তারা সংশোধন না করে প্রমাণ করেছেন, তারা বাতিল ও পথভ্রষ্ট। তাদের বাংলার মাটিতে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি?

error: Content is protected !!

কুষ্টিয়ায় সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :