ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

বুধবার (৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। অনুষ্ঠানে ১২ জন সাংবাদিককে ৯ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, সাংবাদিকদের যে অনুদান বা আর্থিক সহায়তা দেওয়া হলো, এটি বেশ কয়েক বছর ধরে চলমান রয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান মিডিয়াবান্ধব প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছেন। সাংবাদিকদের সন্তানদের নিয়মিত বৃত্তিসহ স্বাস্থ্যসেবা প্রদান ও আহত, প্রয়াত, নিহত সাংবাদিক পরিবারের পাশে রয়েছে সরকার। সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার। অসত্য সংবাদ বর্জন এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা প্রকৃত সাংবাদিকদের দায়িত্ব।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াদুদ, কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, নির্বাহী সদস্য সোহেল রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাহিদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

error: Content is protected !!

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

আপডেট টাইম : ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :