ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়া সদরে ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি (৭২) নামে মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

.

নিহত মোহাম্মদ আলি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। সে খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

.

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে আটক করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করেছে। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

.

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মোহাম্মদ আলি আজ সকালে মসজিদে ফজরের নামাজ শেষ করে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং আটক দু’জনকে থানায় নিয়ে যান।

.

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুরুন্নবী ইসলাম জানান, ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি নামের একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ ক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাকসুর মেয়াদ শেষ ভোট কবে ঠিক নেই

error: Content is protected !!

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন নিহত

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :