ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ায় শীতের তীব্রতার শুরুতেই অসহায় শীতার্তদের জন্য নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক শীতবস্ত্র কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে ৫৩০ পিস কম্বল তুলে দেন আশা’র কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমান। এই কম্বল জেলার অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করবেন জেলা প্রশাসক।

আশা’র পক্ষ থেকে মিজানুর রহমান বলেন, সুষ্ঠু বিতরণের জন্যই প্রতিবছর আশা জেলা প্রশাসকের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেয়। আগামীতেও এই কার্যক্রম চালিয়ে যাবে আশা।

এ সময় অসহায় মানুষ যেন শীতে কষ্ট না করে সে জন্য আশার মত অন্য সামর্থবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।

আরও পড়ুনঃ দামের উত্তাপে ইলিশ এখন ছুঁয়ে দেখতেও ভয়

এ সময় আশার কুষ্টিয়া জেলা সদরের ম্যানেজার মাহফুজ আলম, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল করিম, কুষ্টিয়া সদরের এসই রাসেল রানা, কুষ্টিয়া সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাবুল হোসেন, কুষ্টিয়া সদর-২ ব্রাঞ্চের ম্যানেজার আরব আলী ও কুষ্টিয়া সদর-১ এর সহকারী সিনিয়র ম্যানেজার তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

error: Content is protected !!

কুষ্টিয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

আপডেট টাইম : ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :