ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় রেলসেতুর নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির (৫০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৯মে,বৃহস্পতিবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির এক পায়ে ক্ষত চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ রেলসেতুর নিচে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

ঐএলাকার বাসিন্দা রঞ্জু শেখ জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত এখানে কোনো লাশ ছিল না। আজ সকালে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরন্নবী জানান, খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় বা ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। নিহত ব্যক্তির এক পা ভেঙে ক্ষত সৃষ্টি হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় রেলসেতুর নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :