ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ছবিঃ প্রতীকী।

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় সানি শেখ সাগর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ৮ মার্চ বেলা সাড়ে ১২টায় শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।

নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সাগরের খালাতো ভাই তৌফিল ইসলাম বলেন, ঘটনার কিছুক্ষণ আগে সকাল প্রায় ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়। এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই। এর কিছুক্ষণ পরেই ফোন আসে, সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার জানান, কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত নয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত জানার চেষ্টা করছি। বিষয়গুলো জানতে পারলে জানাতে পারব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

কুষ্টিয়ায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :