ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

কুষ্টিয়ায় ‘দৈনিক দিনের শেষে’ পত্রিকার জেলা প্রতিনিধি এবং জেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিনের ওপর হামলা চালিয়েছে একদল মাদক কারবারি।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় নিজামের ওপর এ হামলা করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিজামের মাথায় ও হাতে গুরুতর জখম করা হয়েছে।

আহত সাংবাদিক নিজাম জানান, সন্ধ্যায় জুগিয়া মোড়ে দাঁড়িয়েছিলেন। এসময় তার সামনেই কারবারিরা মাদকের লেনদেন করছিলেন। তিনি নিষেধ করলে এলাকার চিহ্নিত মাদক কারবারি হাফিজ ও মানিকের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ হামলার ঘটনায় শনিবার রাতেই কুষ্টিয়া মডেল থানায় সাংবাদিক নিজামের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মাদক কারবারিরা সাংবাদিক নিজাম উদ্দিনের ওপর এ হামলা চালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাংবাদিক নিজামের ওপর মাদক কারবারিদের হামলার নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

কুষ্টিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

আপডেট টাইম : ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :