ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা, মুচলেকা

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে চার ভাটা মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ড্রাম চিমনি ভেঙে দিয়েছেন আদালত। ভবিষ্যতে বৈধ কাগজপত্রাদি ছাড়া ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেন ভাটা মালিকরা।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর পৌনে ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস ও হাঁসদিয়ার এম এস কে -১ এবং চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।

ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা ( নিয়ন্ত্রণ) আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, থানার উপপরিদর্শক আবু সায়েম প্রমুখ।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৫০ হাজার করে মোট এক লাখ ৫০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ টাকাসহ সর্বমোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, ড্রাম চিমনি গুলো ভেঙে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বৈধ কাগজপত্রাদি ছাড়া ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেন ভাটা মালিকরা। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি?

error: Content is protected !!

কুষ্টিয়ায় ভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা, মুচলেকা

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার :