ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে অনশনসহ ৩ দিনের কর্মসূচি

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিতরা। সোমবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে বিতর্কিত এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৮ জানুয়ারি বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১২ জানুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ।

লিখিত বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু বলেন, ৪ নভেম্বর জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। আমাদের সবার প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ করবেন।

কিন্তু ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম-আহবায়ক ও সদস্য পদে যারা স্থান পেয়েছেন তাদের অধিকাংশ আহ্বায়ক ও সদস্যসচিবের একান্ত আস্থাভাজন ও অনুগত। যাদের অধিকাংশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কাজল মজুমদার, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কবিরসহ দলের পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে অনশনসহ ৩ দিনের কর্মসূচি

আপডেট টাইম : ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :