ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নয়ন ইসলাম ও রনি ইসলাম। আহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিন মোটরসাইকেল আরোহী তাদের কর্মস্থল কুষ্টিয়ার কিয়াম মেটাল ইন্ডাস্ট্রির উদ্দেশে রওনা হন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল চার মাইল নামক স্থানে পৌঁছলে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী যাত্রীবাহী বাস গড়াই পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনি নিহত হন। গুরুতর আহত মিজানুর রহমানকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মিজানুর রহমানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আটক করা যায়নি বাসটিকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাকসুর মেয়াদ শেষ ভোট কবে ঠিক নেই

error: Content is protected !!

কুষ্টিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :