ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পানিতে ডুবে ভাইবোনসহ ৩ জনের মৃত্যু

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে পানিতে ডুবে ৮ বছর বয়সী শাহেদ আলী ও তার ফুফাত বোন তানজিদা আফরিন শেফার মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ আলী জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তানজিদা আফরিন শেফা কুমারখালী উপজেলার শেরকান্দী গ্রামের মো. শামীমের কন্যা। তারা মামাত ফুফাতো ভাইবোন।

শেফার বাবা শামীম জানান, তার স্ত্রী এবং মেয়ে শেফা ঈদের পরের দিন তার স্ত্রীর ভাইয়ের বাড়িতে বেড়াতে যায়। বুধবার দুপুরে মোবাইলে ফোনের মাধ্যমে খবর পাই আমার মেয়ে পানিতে ডুবে মারা গেছে।

শাহেদ আলীর বাবা আলমগীর জানান, ঈদের পরের দিন তার বোন এবং বোনের মেয়ে শেফা তাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে তার ছেলে শাহেদের সঙ্গে শেখা বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। তারা দুজন পানিতে নামার পর প্রথমে শাহেদ আলী পানিতে তলিয়ে যায়। এ সময় শেফা তাকে খোঁজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, শাহেদ এবং শেফার বাবা এ বিষয়ে কারো প্রতি কোনো অভিযোগ না দেওয়ায় দুইজনের লাশ আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে ডুবে গিয়ে আলিফ নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখি এলাকায় এ ঘটনা ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় পানিতে ডুবে ভাইবোনসহ ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :