ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পরীক্ষা হলে প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম নেওয়া নিষেধ !

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে নোটিশ টানানো হয়েছে, ‘প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষেধ’। নোটিশটি দেখে হতভম্ব হয়েছে শিক্ষার্থী-অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষার হলে গিয়ে এ নোটিশ দেখতে পান তারা। এরপরই নোটিশের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, নোটিশটি ভুলবশত দেওয়া হয়েছিল। কম্পোজের মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়টি জানাজানি হলে সেটা রিমুভ করা হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার হলে কী কী নিয়ে আসা যাবে আর কী কী আনা যাবে না, সেটা প্রত্যেকটা পরীক্ষার্থী জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না। বোর্ড যা বলবে, সবাইকে তাই মানতে হবে।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, প্রবেশ পত্র, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছিল। এটা দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এমন নোটিশ বা নির্দেশনা আমরা আশা করি না। অবহেলা, দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সারাদেশে এক সঙ্গে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কুষ্টিয়ায় ৩৯টি কেন্দ্রে অংশগ্রহণ করেছেন ২০ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী।

কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবস্থাপনা ও ডিআইবিএস পরীক্ষায় কুষ্টিয়া জেলায় এবার মোট পরীক্ষার্থী ২০ হাজার ৪৬৬ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪২৭ জন। কুষ্টিয়ায় মোট ৩৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ২৬৫ জন। গত বছর মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭২০ জন। ২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর বোর্ডের অধীনে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং মাদরাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রাথমিক শিক্ষার বেহাল দশা অর্ধশতাধিক স্কুল ভবন ঝুঁকিপূর্ণ

error: Content is protected !!

কুষ্টিয়ায় পরীক্ষা হলে প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম নেওয়া নিষেধ !

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :