ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পরিত্যক্ত ভবনে ১৮৯১ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে একটি পরিত্যক্ত ভবন থেকে ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা।

রবিবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময়, মিরপুর রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ৩০ গজ পূর্বদিকে একটি পরিত্যক্ত ভবন থেকে মালিকবিহীন অবস্থায় ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। উদ্ধার করা ইয়াবা ধ্বংসের জন্য কুষ্টিয়া ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে।

এ বিষয়ে, মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

কুষ্টিয়ায় পরিত্যক্ত ভবনে ১৮৯১ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

আপডেট টাইম : ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :