ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায়-নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (৬০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের এগারোমাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভগবান নগর গ্রামের মৃত কাউছার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্যালো ইঞ্জন চালিত নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারোমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে গরু বোঝাই নছিমন রাস্তার পাশে উল্টে পড়ে।

এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হোন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সড়ক দূর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নছিমনে গরু নিয়ে আলামপুর পশু হাটে আসার পথে বিপরীত থেকে আসা ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে রাস্তার পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

error: Content is protected !!

কুষ্টিয়ায়-নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :