ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সুন্দরবন ট্রেন আটকে রেখে ছাত্র-জনতার বিক্ষোভ

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং কুষ্টিয়া স্টেশন দিয়ে নিয়মিত চলাচলের দাবিতে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া রেলস্টেশনে এক ঘণ্টা আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরীরা।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১২টা ১৫মিনিট থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত আটকে রাখা হয়। পরে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা দেয়।

বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ এবং বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে। রুট পরিবর্তন হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। তারা দাবি করেন, অবিলম্বে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা হোক।

কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খাতুন জানান, রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি। এখনও রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আপনাদের দাবির বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হবে।

২০২৩ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চালু হয়। এতে স্থানীয়রে ঢাকায় যাতায়াতে সুবিধা হতো অনেক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার

error: Content is protected !!

কুষ্টিয়ায় সুন্দরবন ট্রেন আটকে রেখে ছাত্র-জনতার বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :