আপডেট টাইম :
০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
১৬০
বার পঠিত
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
ইসমাইল হোসেন বাবুঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা বাসস্ট্যান্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় ইউনুস মালিথা (৭১) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। . বুধবার (১৬ এপ্রিল) সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা বাসস্ট্যান্ডে সকালে ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে। . মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । . নিহত ইউনুস মালিথা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামের মরহুম ঈমান মালিথার ছেলে। . স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী ট্রাক ইউনুস মালিথার ভ্যানটিকে ধাক্কা দেয় এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। . মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনা স্থল থেকে মরদেহ টি উদ্ধার করেছে পুলিশ। ঘাটক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা বাসস্ট্যান্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় ইউনুস মালিথা (৭১) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
.
বুধবার (১৬ এপ্রিল) সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা বাসস্ট্যান্ডে সকালে ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
.
মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
.
নিহত ইউনুস মালিথা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামের মরহুম ঈমান মালিথার ছেলে।
.
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী ট্রাক ইউনুস মালিথার ভ্যানটিকে ধাক্কা দেয় এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.
মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনা স্থল থেকে মরদেহ টি উদ্ধার করেছে পুলিশ। ঘাটক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।