ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

ইসমাইল হােসেন বাবুঃ

ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী মা–ছেলে নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

.

জানা যায় ,মায়ের কোলে বসে আড়াই বছরের আহনাফ কুষ্টিয়ায় ফিরছিল, মোটরসাইকেল চালাচ্ছিলেন তার বাবা। আজ শুক্রবার ভোরে বগুড়া থেকে তাঁরা রওনা দিয়েছিলেন। প্রায় দেড় শ’ কিলোমিটার পথ নিরাপদে আসেন তাঁরা। বাড়ি পৌঁছানোর মাত্র পাঁচ কিলোমিটার দূরে ঘটল দুর্ঘটনা। নিমিষেই পরপারে চলে গেল আহনাফ ও তার মা। তার বাবাও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

.

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়েছে।

.

নিহত আহনাফ ইতি খাতুন (২৬) ও আবদুল কাদের দম্পতির ছেলে। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরের গোসালা সড়কে। আবদুল কাদের বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।।

.

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে আবদুল কাদের মোটরসাইকেলে স্ত্রী–সন্তানকে নিয়ে কুষ্টিয়া শহরের বাড়িতে ফিরছিলেন। ভোরে তাঁরা বগুড়া থেকে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের প্রবেশমুখ ত্রিমোহনী মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলে আহনাফ ও তার মা ইতি খাতুনের মৃত্যু হয়।

.

প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা জাহিদ ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই তিনি ছুটে যান। গিয়ে দেখতে পান, মা ও ছেলে পাশাপাশি পড়ে আছে। বাবা পাশে বসে কাঁদছেন। তাঁর মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে ও মডেল থানা–পুলিশ ঘটনাস্থলে আসে।

.

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশাররফ হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা ঈদের ছুটিতে বগুড়া থেকে কুষ্টিয়া শহরে বাড়ি ফিরছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান

error: Content is protected !!

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

আপডেট টাইম : ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :