ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ননদ-ভাবি নিহত

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ার মিরপুর উপজেলা টিসিবির চাল সংগ্রহ করতে যাওয়ার পথে মশান বাজারে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টা সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,নাসির মণ্ডলের স্ত্রী মরিয়ম (৪৮) ও কুরমান মণ্ডলের স্ত্রী ছবেলা (৬৮)  তাদের বাড়ি ওই উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়িয়া গ্রামে।

মিরপুর থানার এসআই শেখ রকিবুল ইসলাম বলেন, নিহতরা ভ্যানে করে ইউনিয়ন পরিষদে টিসিবির চাল সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহর থেকে আসা রড বোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। পরে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

ছবেলার পরিবার জানান, ভুক্তভোগীরা তিনজন সকালে টিসিবির কার্ডের মালামাল সংগ্রহ করতে মশান যান। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। একজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ঘাতক চালকসহ ট্রলি জব্দ করা হয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ননদ-ভাবি নিহত

আপডেট টাইম : ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার :