ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় জোড়া খুনের ঘটনায় ২ মামলা দায়ের

কুষ্টিয়ায় জোড়া খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার (২১ মে) রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।
নিহত ওমর আলীর মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষ মান্নান গাঈনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, নিহত মিরাজ হোসেনের শ্যালক রেজাউল ইসলাম বাদী হয়ে অপর একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় প্রতিপক্ষ সাহেব আলীকে প্রধান আসামি করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, স্থানীয় কান্তিনগর মোড়ের আরিফের দোকানে ক্যারামবোর্ড খেলার সময় এবং টিভিতে আইপিএল খেলায় বিভিন্ন বয়সী লোকজন অর্থের বিনিময়ে বাজি ধরে জুয়া খেলতো। শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় আরিফের দোকানে একইভাবে জুয়া খেলা শুরু হলে একই গ্রামের মিরাজ আলী তাতে বাধা দেন এবং জুয়া খেলতে নিষেধ করেন। এ নিয়ে মিরাজ আলীর সঙ্গে আরিফের ভাই সাহেব আলীর কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং আরিফের দোকানে ক্যারামবোর্ড এবং আইপিএল খেলা দেখা বন্ধ করে দিয়ে আসে।

এরই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে আবারও উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দেশীয় ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হন। হাসপাতালে নিলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আঞ্জুয়ারা খাতুন, কারিবুল ইসলাম, বাবুল হোসেন, মান্নান, আব্দুল মান্নান, সহিদ হোসেনসহ ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় বোয়ালদহ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হত্যাকাণ্ডে ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, মুজিবুর রহমানের ক্ষোভ

error: Content is protected !!

কুষ্টিয়ায় জোড়া খুনের ঘটনায় ২ মামলা দায়ের

আপডেট টাইম : ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :