ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, ভাইদের হামলায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত কৃষক জুমারত আলী মণ্ডল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩ ডিসেম্বর হামলার শিকার হয়ে গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ ১জিনুয়ারী বুধবার তাঁর লাশ দাফন করা হয়।

নিহত জুমারত আলী মণ্ডল সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনার পর নিহতের ছেলে মেহেদী হাসান থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন রয়েছেন কারাগারে। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর দুপুরে জুমারত আলী মণ্ডল নিজের জমিতে চাষাবাদ করছিলেন। এ সময় পৈতৃক এই জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাতে মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, ভাইদের হামলায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :