ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ঘরের তালা ভেঙে ২ লাখ টাকার দুটি গরু চুরি

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে নেকবর আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটি মোট ২ লাখ টাকার বেশি মূল্যের বলে জানিয়েছেন গরুর মালিক।

গরুর মালিক নেকবর আলী জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রতিদিনের মতো তিনি গরু দুটি খাবার দিয়ে গোয়ালঘরের তালা লাগিয়ে ঘুমাতে যান। পরে রাত ২টার দিকে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা ভেঙে গরু দুটি চুরি হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় রাতভর খোঁজাখুঁজি করেও গরু দুটি পাওয়া যায়নি।

এ বিষয়ে আদাবাড়ীয়া ইউনিয়নের সদস্য সাইদুর রহমান জানান, রাত ২টার দিকে নেকবর আলীর ২ লাখ টাকার গরু দুটি চুরি হয়েছে। আমরা এলাকার মানুষ নিয়ে সারারাত খোঁজাখুঁজি করেছি, কিন্তু গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ রহনপুর ট্রানজিট পরিদর্শনে নেপাল দূতাবাস

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গরু চুরির বিষয়টি তিনি শুনেছেন এবং থানার একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লোহাগড়ায় ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি, থানায় জিডি

error: Content is protected !!

কুষ্টিয়ায় ঘরের তালা ভেঙে ২ লাখ টাকার দুটি গরু চুরি

আপডেট টাইম : ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :