ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় কেজিপ্রতি ১ টাকা কমাতে চালকল মালিকদের সাথে জরুরি সভা

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় চালের দাম কেজিপ্রতি ১ টাকা কমাতে চালকল মালিকদের সাথে জরুরি সভা করেছে কুষ্টিয়ার জেলা প্রশাসক।

গত এক সপ্তাহের ব্যবধানে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। আর খুচরা বাজারে মিনিকেট নামধারী চালসহ সব ধরনের চিকন চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৪ টাকা। আমনের ভরা মৌসুমে চালের এই দাম বাড়ার প্রেক্ষিতে চালকল মালিকদের সঙ্গে তার সভাকক্ষে জরুরি এ বৈঠক করেন।

বৃহত্তর চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের গুটিকয়েক মিল মালিক করপোরেট চাল কম্পানির সঙ্গে মিল রেখে দফায় দফায় চালের দাম বাড়িয়ে দিচ্ছেন এবং তারাই দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর ধরে মিনিকেট নামধারী চিকন চালের বাজার নিয়ন্ত্রণ করে আসছে বলে আলোচনায় উঠে আসে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এ সভার আহ্বান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রার্থ প্রতীম শীল, জেলা খাদ্য কর্মকর্তা ওয়াজিউর রহমান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান, বাংলাদেশ অটো রাইচ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি এমএ খালেক, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধানসহ খাজানগরের অর্ধ শতাধিক চালকল মালিক, সাংবাদিক ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৩ ঘণ্টার বৈঠকে শেষে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের অনুরোধে চালকল মালিকরা বৃহস্পতিবার থেকে আপাতত দুই সপ্তাহের জন্যে সব ধরনের চালের দাম কেজিপ্রতি ১ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। তবে বাজার পরিস্থিতি বুঝে ১৪ দিন পর আবার বৈঠক করে কী করণীয় হবে তা নির্ধারণ করা হবে বলে সবাই একমত হন।

সভা শেষে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বৈঠকে চালকল মালিকদের সঙ্গে কৃষি অফিসারের বক্তব্যের অনেক ফারাক। তারপরেও চালকল মালিকরা আমাদের অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার থেকে সব ধরনের চাল কেজিতে ১ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন।

প্রতিনিয়ত কুষ্টিয়ার বাজারে বিভিন্ন ধরনের চালের দাম বেড়ে চলেছে। গত এক সপ্তাহ আগের ৭০ টাকার মিনিকেট চার টাকা বেড়ে ৭৪ টাকা, বাসমতি ৮৮ টাকা থেকে বেড়ে ৯২ টাকা, কাজললতা ৬৬ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, আঠাশ চাল ৫৪ টাকা থেকে বেড়ে ৫৮ টাকা এবং স্বর্ণা চাল ৫০ টাকা থেকে বেড়ে ৫৪ টাকা কেজি দরে বিক্রি হয়।

এ ছাড়া চালকল মালিকদের ধান ও চালের মজুদের বিষয়ে কোনো গরমিল পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম

error: Content is protected !!

কুষ্টিয়ায় কেজিপ্রতি ১ টাকা কমাতে চালকল মালিকদের সাথে জরুরি সভা

আপডেট টাইম : ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :