ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় কৃষকদের আন্দোলনের পর পেঁয়াজের দাম বৃদ্ধি,কৃষকের মুখে হাসি

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

সপ্তাখানেক আগ থেকেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে উঠতে শুরু করেছে এ অঞ্চলে উৎপাদিত নতুন পেঁয়াজ। শুরুতে দাম কম থাকায় কয়েক দফা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন চাষিরা। তারপরই গত তিন দিনে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত পেঁয়াজের বাজার ছিল নিম্নমুখী। এই দিন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা দরে। পরে প্রতি দিন কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়ে গত শনিবার এবং আজ রোববার সকাল পর্যন্ত কেজি প্রতি দাম বেড়ে পাইকারি বাজারে ৪৩ থেকে ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

আজ রােববার সকাল দশটার দিকে উপজেলার তারাগুনিয়ায় বড় পাইকারি সবজি বাজারে সরেজমিনে দেখা যায় চাষিদের কাছ থেকে ৪৫-৪৬ টাকা দরে কেনা হচ্ছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ।

বাজারের পাইকারি ব্যবসায়ী শাহ আলেমর কাছে পেঁয়াজের বাজার দর জানতে চাইলে তিনি বলেন, ২৫ তারিখের পর থেকে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক দফায় । আজ আমরা ৪৬ টাকা দরে চাষিদের পেঁয়াজ কিনেছি। তবে আমদানির ওপর নির্ভর করবে বাজার দর।

তবে বাজারে পেঁয়াজের দাম বাড়লেও দুশ্চিন্তা কাটেনি চাষিদের। তাঁরা বলছেন, আর কিছুটা দাম বেড়ে বাজার দর স্থিতিশীল হলে ভালো হয়। দর উঠানামা করলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। আলী হোসেন নামের এক পেঁয়াজ চাষি বলেন, বর্তমান যা বাজার এই দামে পেঁয়াজ বিক্রি করলে শুধু খরচ তোলা সম্ভব, তবে কোনো লাভ হবে না।

দবীর উদ্দীন নামের আরেক চাষি বলেন, এবার বিঘাপ্রতি ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। পেঁয়াজ চাষে ভালো দাম না পেলে আমরা ক্ষতির মুখে পড়ব। তবে শুরুর তুলনায় দাম বেড়েছে এখন। ৪৫-৪৬ টাকা দরে কেনা হচ্ছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ।

দৌলতপুর উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে এবার উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে মুড়িকাটা পেঁয়াজ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ

error: Content is protected !!

কুষ্টিয়ায় কৃষকদের আন্দোলনের পর পেঁয়াজের দাম বৃদ্ধি,কৃষকের মুখে হাসি

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :