ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুমারখালীর কলেজ ছাত্র হত্যা মামলার মূল আসামি আটক

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যাকাণ্ডের ৭২ ঘন্টার কম সময়ের মধ্যে কুমারখালী উপজেলার পান্টি এলাকার কলেজ ছাত্র হত্যা মামলার মূল আসামি ওবায়দা (১৯) নামের এক কলেজ ছাত্র গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাত ০২:১৫ ঘটিকায় “খুলনা জেলার সদর থানাধীন রেলষ্টেশন এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ মে ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পান্টি হাই স্কুল মাঠে মোঃ তানজিল (১৯) নামের এক কলেজ ছাত্রকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করে তারই বন্ধু কলেজ ছাত্র ওবায়দা (১৯)।

উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুমারখালী থানায় ০২ জনের নাম উল্লেখসহ ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪, তারিখ- ২২ মে ২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর পলাতক হত্যাকারীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে সিপিসি-১, র‌্যাব-১২।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প এবং র‌্যাব-৬, সদর কোম্পানির একটি অভিযানিক দল অদ্য ২৩ মে ২০২৩ ইং তারিখ রাত ০২:১৫ ঘটিকায় “খুলনা জেলার সদর থানাধীন রেলষ্টেশন এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে হত্যা মামলার প্রধান আসামি মোঃ ওবাইদুল ওবায়দা ইমন (১৯), পিতা-মোঃ মিলন হোসেন, সাং-পান্টি, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, মুজিবুর রহমানের ক্ষোভ

error: Content is protected !!

কুমারখালীর কলেজ ছাত্র হত্যা মামলার মূল আসামি আটক

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :