ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুমারখালীতে রাসেল ভাইপারের ছোবলে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলে তারিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তারিকুল ইসলাম উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শেখপাড়া গ্রামের মৃত. আব্দুর রশিদ শেখের ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, তারিকুল ইসলাম কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন। গত মঙ্গলবার রাতে তিনি বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদীতে মাছ ধরতে যান। সে সময় তিনি বন্ধুদের জানান, তার ডান পায়ে সাপে ছোবল দিয়েছে। তখন বন্ধুরা আক্রান্ত স্থানে রশি দিয়ে বেঁধে দেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এরপর পরিবারের লোকজন তাকে রাতেই প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার  জানান, পরীক্ষা-নিরীক্ষা ও স্বজনদের মুখে শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিষাক্ত রাসেল ভাইপার সাপের ছোবলে তরিকুলের মৃত্যু হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

error: Content is protected !!

কুমারখালীতে রাসেল ভাইপারের ছোবলে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :