ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুমারখালীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন

ইসমাইল হােসেন বাবু:

‘হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী ফিজিওথেরাপি সেবা ক্যাম্প ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এ ক্যাম্পে প্রায় শতাধিক নারী ও পুরুষ রোগীকে ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়। পাশাপাশি ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা, কার্যকারিতা এবং হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এর ভূমিকা নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী। ফিজিওথেরাপি চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির ফিজিওথেরাপি ইউনিটের পরিচালক ও ফিজিওথেরাপিস্ট মো. সোহেল রানা।

এ সময় ফিজিওথেরাপিস্ট সুমি আফরোজ, ল্যাব ইনচার্জ মেহেদী হাসান, রেডিওলজিস্ট নীরা আনান, অসিম কুন্ডু, ফিজিও সহকারী শারমিন আক্তার পলি, আইসিটি ইনচার্জ মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহণকারী, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নিয়মিত ও সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, ১৯৫১ সালের ৮ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি’ যাত্রা শুরু করে। পরবর্তীতে সংগঠনটি আন্তর্জাতিকভাবে বিস্তৃতি লাভ করে এবং বিভিন্ন দেশের ফিজিওথেরাপি সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে কাজ করে আসছে। ১৯৯৬ সালে ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) ২০০৭ সাল থেকে প্রতিবছর দিবসটি পালন করে আসছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নারীর বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ

error: Content is protected !!

কুমারখালীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :