ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

মো. কাজল ইসলাম:

কুড়িগ্রামে দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে শাহীন শেখ রন্জু এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব শাহ্ আলম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারের এনআর প্লাজার তৃতীয় তলায় এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্রীয় বাজারের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভোট গণনা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৫৭ জন। এর মধ্যে ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২৩টি পদের বিপরীতে ৪৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন এবং ৪৭টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর মধ্যে একটি মনোনয়ন প্রত্যাহার করা হয়। এছাড়া তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৪৩ জন প্রার্থী ২০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকে কেন্দ্র করে এর আগে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ব্যবসায়ী ও শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা ব্যবসায়ীদের পাশে থাকার পাশাপাশি সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের নানা প্রতিশ্রুতি দেন।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে নির্বাচনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

রাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে শাহীন শেখ রন্জু এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব শাহ্ আলম নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা ভোটার ও সমিতির সকল ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী তিন বছরে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়, বিভিন্ন সমস্যা সমাধান এবং সমিতির সার্বিক উন্নয়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

error: Content is protected !!

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

আপডেট টাইম : ১৮ মিনিট আগে
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :