দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
কুড়িগ্রামে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা
মো. কাজল ইসলাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের বসতবাড়ি থেকে ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতভর উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ সার উদ্ধার করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকার মো. বেলাল ও মানিক উদ্দীনের বসতবাড়ির গোয়ালঘর, খড়ির মাচা ও ধানের গোলায় অভিযান চালানো হয়। এ সময় ৪২ বস্তা ইউরিয়া সার, যার পরিমাণ ১ হাজার ৫০০ কেজি, এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২ হাজার ১৫০ কেজি সার। পরে অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলার সার বিতরণ প্রক্রিয়ায় পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধভাবে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে ভূরুঙ্গামারী থানা-পুলিশ সতর্ক রয়েছে।
মো. কাজল ইসলাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের বসতবাড়ি থেকে ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতভর উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ সার উদ্ধার করা হয়।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকার মো. বেলাল ও মানিক উদ্দীনের বসতবাড়ির গোয়ালঘর, খড়ির মাচা ও ধানের গোলায় অভিযান চালানো হয়। এ সময় ৪২ বস্তা ইউরিয়া সার, যার পরিমাণ ১ হাজার ৫০০ কেজি, এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২ হাজার ১৫০ কেজি সার।
পরে অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলার সার বিতরণ প্রক্রিয়ায় পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধভাবে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে ভূরুঙ্গামারী থানা-পুলিশ সতর্ক রয়েছে।