ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

লিয়াকত হোসেন লিংকন:

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে এক পল্লী ডেন্টাল চিকিৎসকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের বাদশা খানের ছেলে হারুন অর রশিদ খান (৩৮) এবং একই ইউনিয়নের তিতাগ্রামের লিয়াকত মোল্লার ছেলে রুবিউল ইসলাম (৩২)। তারা নিজেদের ‘দৈনিক স্বাধীন কাগজ’ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন বলে জানা গেছে। তাদের কাছ থেকে ওই পত্রিকার দুটি পরিচয়পত্র পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, ঘোনাপাড়া বাজারের পল্লী ডেন্টাল চিকিৎসক সাধন বিশ্বাসের সনদ ভুয়া দাবি করে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই দুই যুবক। টাকা না দিলে ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি চিকিৎসক সাধন বিশ্বাস বাজারের ব্যবসায়ীদের জানালে স্থানীয়রা এগিয়ে আসেন।

এ সময় হারুন অর রশিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে অপর যুবক রুবিউল ইসলামকেও আটক করে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পল্লী ডেন্টাল চিকিৎসক সাধন কুমার বিশ্বাস বলেন, “ওই দুই ব্যক্তি আমার চেম্বারে এসে ‘দৈনিক স্বাধীন কাগজ’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে আমার সনদ দেখতে চান। তারা আমার সনদ ভুয়া বলে দাবি করেন। একপর্যায়ে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশের হুমকি দেন। পরে বিষয়টি বাজার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয়দের জানালে তারা এসে দুজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।”

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
লিয়াকত হোসেন লিংকন, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :