দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
সাহিদা পারভীন: ‘শিশুর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।সকালে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম রেজাউল করিম।এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন। সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিহাব উদ্দিন মোল্লা, শিক্ষক ফারজানা শারমিন মুন্নি প্রমুখ বক্তব্য প্রদান করেন।সভা শেষে কন্যা শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
সাহিদা পারভীন: ‘শিশুর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম রেজাউল করিম।
এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন। সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিহাব উদ্দিন মোল্লা, শিক্ষক ফারজানা শারমিন মুন্নি প্রমুখ বক্তব্য প্রদান করেন।
সভা শেষে কন্যা শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।