ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কান্না থামাতে নুসরাতের মুখ চেপে ধরেন সৎ মা, প্রাণটা বেরিয়ে যায় নিমিষেই!

নড়াইলের তিন বছরের শিশু নুসরাত জাহান রোজা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার সৎ মা জোবাইদা বেগম।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে এ হত্যার কথা স্বীকার করেন তিনি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী  এ তথ্য নিশ্চিত করে বলেন, লোহাগড়া উপজেলার গিলাতলা গ্রামে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিশু নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরই নুসরাতের বাবা সজীব কাজী ও সৎ মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ। মৃত নুসরাতের দাদা আবুল খায়ের কাজী ওই রাতেই বাদী হয়ে সৎ মা জোবাইদা বেগমকে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ জোবাইদাকে গ্রেফতার দেখিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে শিশু নুসরাত হত্যায় নিজের দায় স্বীকার করেন জোবাইদা।
তিনি আরও বলেন, ২০১৬ সালে ইজিবাইক চালক সজীব কাজী বিয়ে করেন। সেই ঘরে ইয়াসিনের জন্মের দুই বছর পর নুসরাতের জন্ম হয়। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ইয়াসিন ও দুই মাস বয়সী শিশু নুসরাতের আশ্রয় হয় দাদা-দাদীর কাছে। ২০২১ সালের শেষের দিকে ভাই-বোনের মায়ের অভাব পূরণ করতে সজীব কাজী তার আপন ফুফাতো বোন জুবাইদাকে বিয়ে করেন।
নুসরাতের পাঁচ বছরের ভাই ইয়াসিন কাজীকে বেশি পছন্দ করলেও তাকে অতটা পছন্দ করতেন না সৎ মা জোবাইদা। মঙ্গলবার ভাই ইয়াসিন নুসরাতের সঙ্গে মারামারি করে। এ সময় নুসরাত কান্না করলে, তার কান্না থামাতেই মুখ চেপে ধরেন তিনি। এতে শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। দায় এড়াতে লেপের নিচে রেখে স্বাভাবিক আচরণ করতে থাকেন জোবাইদা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

কান্না থামাতে নুসরাতের মুখ চেপে ধরেন সৎ মা, প্রাণটা বেরিয়ে যায় নিমিষেই!

আপডেট টাইম : ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :