মানিক কুমার দাসঃ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বর্ণমালা স্কুলে আনন্দঘন পরিবেশে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের দেশীয় ফলের পরিচিতি এবং পুষ্টিগুন তুলে ধরা হয়। - শনিবার সকাল ১০টায় বর্ণমালা স্কুল প্রাঙ্গণে ফল উৎসবের আয়োজন করা হয়। বর্ণমালা স্কুলের পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন নাট্য কর্মী মো: শহীদ মোল্লা,মাদ্রাসা শিক্ষক তারিকুল ইসলাম তারেক। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। - আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লোটকন, আনারস, কলা, পেয়ারাসহ প্রায় ২০ প্রজাতির দেশীয় ফল নিয়ে এ মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়।
মানিক কুমার দাসঃ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বর্ণমালা স্কুলে আনন্দঘন পরিবেশে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের দেশীয় ফলের পরিচিতি এবং পুষ্টিগুন তুলে ধরা হয়।
–
শনিবার সকাল ১০টায় বর্ণমালা স্কুল প্রাঙ্গণে ফল উৎসবের আয়োজন করা হয়। বর্ণমালা স্কুলের পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন নাট্য কর্মী মো: শহীদ মোল্লা,মাদ্রাসা শিক্ষক তারিকুল ইসলাম তারেক। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
–
আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লোটকন, আনারস, কলা, পেয়ারাসহ প্রায় ২০ প্রজাতির দেশীয় ফল নিয়ে এ মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়।