আপডেট টাইম :
০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
২৭৭
বার পঠিত
কানাইপুরে দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল ও রিং স্লাব বিতরণ
প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের নিরাপদ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের জন্য ফরিদপুরের কানাইপুরে বিনামূল্যে টিউবওয়েল ও রিং স্লাব বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কানাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিউবওয়েল ও রিং স্লাব বিতরণ করা হয়। ফরিদপুর সদর উপজেলার ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের অর্থায়নে কানাইপুর ইউনিয়নের হত দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত স্যানেটারি রিং স্লাব বিতরণ করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন। আরও পড়ুনঃ কুষ্টিয়া-১ আসনে সরোয়ার জাহান বাদশাহ ফের মনোনয়ন পাওয়ায় আনন্দমিছিল! সদর উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ভবেশ কুমার বিশ্বাস,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রতিনিধি রাজু আহমেদ,ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের নিরাপদ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের জন্য ফরিদপুরের কানাইপুরে বিনামূল্যে টিউবওয়েল ও রিং স্লাব বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কানাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিউবওয়েল ও রিং স্লাব বিতরণ করা হয়।
ফরিদপুর সদর উপজেলার ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের অর্থায়নে কানাইপুর ইউনিয়নের হত দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত স্যানেটারি রিং স্লাব বিতরণ করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন।