প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের নিরাপদ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের জন্য ফরিদপুরের কানাইপুরে বিনামূল্যে টিউবওয়েল ও রিং স্লাব বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কানাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিউবওয়েল ও রিং স্লাব বিতরণ করা হয়।
ফরিদপুর সদর উপজেলার ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের অর্থায়নে কানাইপুর ইউনিয়নের হত দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত স্যানেটারি রিং স্লাব বিতরণ করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন।
সদর উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ভবেশ কুমার বিশ্বাস,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রতিনিধি রাজু আহমেদ,ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।