ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাঠালিয়ায় আওয়ামীলীগ নেতার হয়রানী মূলক মিথ্যা মামলায় এক পরিবারের সংবাদ সম্মেলন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় একটি পরিবার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে।

আজ ৮ নভেম্বর, শুক্রবার সকালে কাঠালিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পলাশ খান নামে এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হওয়া মিথ্যা মামলার বিষয়ে বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশ খানের বড় ভাই রিয়াজ খান, মামাতো ভাই সজিব, চাচাতো ভাই জাহাঙ্গীর, সুমন খান এবং খালাতো ভাই কবির ফরাজী। লিখিত বক্তব্যটি পাঠ করেন পলাশ খানের বড় ভাই মোঃ মিরাজ খান।

তিনি বলেন, “গত ২ নভেম্বর একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে আমার ছোট ভাই মোঃ পলাশ খানকে হয়রানী করে আসামী করা হয়েছে। একইভাবে গত ৩ অক্টোবর ঝালকাঠি সদরের একটি মামলায়ও পলাশকে আসামী করা হয়েছে। অথচ মামলার ঘটনার স্থান আমাদের বাড়ি থেকে ৪০-৪৫ কিলোমিটার দূরে। আর মামলার বাদী পলাশকে চিনতেন না, তারপরও অদৃশ্যভাবে পলাশকে আসামী করা হয়েছে।”

তিনি আরও জানান, এই হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে তারা অব্যাহতি চাচ্ছেন এবং প্রশাসনের কাছে সহায়তা কামনা করছেন। “আমরা আশা করি, প্রশাসন আমাদের এই সমস্যার সমাধান করবে এবং অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে,” – দাবি করেন তিনি।

উল্লেখ্য, স্থানীয় জাকির হোসেন ফরাজী ও জাহাঙ্গীর ফরাজী নামের দুই আওয়ামী লীগ নেতা পলাশ খানের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ উঠেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

error: Content is protected !!

কাঠালিয়ায় আওয়ামীলীগ নেতার হয়রানী মূলক মিথ্যা মামলায় এক পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
এম এ আজিজ, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :