ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাঁঠালিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নদী থেকে বালি উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জরিমানা আদায় করে তা ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাঁঠালিয়ার ইউএনও জহিরুল ইসলাম বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ড্রেজারের মালিক জাহিদুল ইসলামকে বালু উত্তোলন আইন, ২০১০-এর ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে চালক ড্রেজারটি নিয়ে পালিয়ে যায়, যে কারণে তা জব্দ করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক, আমাদের বাড়ি পাঠিয়ে দিন’

error: Content is protected !!

কাঁঠালিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
এম. এ আজিজ, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :