ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অজগর সাপ কোয়ারেন্টাইনে!

কলম্বিয়া থেকে লোহার কাঁচামালের কন্টেইনারে এলো বিদেশি বিরল প্রজাতির এক অজগর। মালামাল খালাস করতে গিয়ে এত বড় সাপ দেখে হতবাক কারখানা শ্রমিকরা।
রোববার (২০ জুন) দুপুরে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। উদ্ধারের পর অজগরটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।
শ্রমিকরা বলছেন, দীর্ঘদিনের অনাহারি ভিনদেশি অজগরটি যেন শরীর নিয়ে নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছে। যে কারণে এত মানুষের সামনেও ফণা তুলতে পারছে না। শরীরে আঘাতের চিহ্ন নিয়ে কোনোরকমে বেঁচে থাকার লড়াই চলছে সাপটির।

এর আগে শনিবার (১৯ জুন) দুপুরে কলম্বিয়া থেকে টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানায় আমদানি করা কন্টেইনার খালাস করতে গিয়ে লোহার কাঁচামালের ভেতর কাকতালীয়ভাবে চোখে পড়ে সাপটি। পরে কাজে থাকা শ্রমিকরা সাপটি ধরে কর্তৃপক্ষকে খবর দেয়।

রোববার কারখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্যে, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।
গাজীপুর আনোয়ার ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপক(প্রশাসন) মিজানুর রহমান জানান, কলম্বিয়ার যে অঞ্চল থেকে অপরিশোধিত লোহা আনা হয়েছে সেখান থেকেই কোনোভাবে অজগরটি দেশে এসেছে।
বিরল প্রজাতির সাপটি পেটে আঘাত প্রাপ্ত জানিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও কোয়ারেন্টাইন শেষে সাপটি অবমুক্ত করা হবে।
প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের এই সাপটি তিন মাস ধরে কন্টেইনারে থেকে অসুস্থ হয়ে পড়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

অজগর সাপ কোয়ারেন্টাইনে!

আপডেট টাইম : ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
ডেস্ক রিপোর্টঃ :