ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

করোনায় এক দিনে আরও ৯৪ জনের মৃত্যু, শনাক্ত কম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ২৭৯ বার পঠিত

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ৩০ জন। মৃতদের মধ্যে ৯০ জন হাসপাতালে ও চারজন বাড়িতে মারা যান।

এর আগের দিন বুধবার এক দিনে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮১ জন। আর চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এক দিনে ৫ হাজার ৯১৫ জনের সেরে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

করোনায় এক দিনে আরও ৯৪ জনের মৃত্যু, শনাক্ত কম

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্টঃ :