ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এ্যাডঃ জামাল হোসেন মিয়ার উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেল ১২শত রোগী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১২শত দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে চেয়ারম্যান বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন এ নেতা।

শুক্রবার (১০ নভেম্বর ) সকাল ১০টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় ফরিদপুরের নিউ জননী ডি ল্যাব ক্লিনিকের সহযোগীতায় এ মেডিকেল ক্যাম্প হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মোল্লা,দপ্তর সম্পাদক হরিদাস, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কোদালিয়া শহীদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুব মহিলালীগের সভাপতি রিক্তা আক্তারসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হবে। এখানে ফ্রি ভাবে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, এলাকার সাধারণ জনগনের কথা চিন্তা করে এ ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। গ্রামের মানুষ উন্নত চিকিৎসা নিতে পারে না এজন্য আমার এ উদ্যোগ। আওয়ামী লীগ সরকারের আমলেই চিকিৎসার মান উন্নয়ন হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ফরিদপুর -২ আসনের জনগনের জন্য কাজ করে যাবো। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া, তবে আমরা যুদ্ধ চাই না: পুতিন

error: Content is protected !!

এ্যাডঃ জামাল হোসেন মিয়ার উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেল ১২শত রোগী

আপডেট টাইম : ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
এফ.এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :