ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এমপি নুসরাতের বাড়িতে আগুনের কারণ জানা যাবে আজ

ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। এ ঘটনার প্রকৃত কারণ জানতে গঠিত তদন্ত কমিটির সদস্যরা শনিবার দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোববার (১৫ নভেম্বর) চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

চার সদস্যের তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য তিন দিনের সময় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময় অনুযায়ী রোববার তদন্তের শেষ দিন। ফলে আগুনের উৎস—বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি পরিকল্পিত নাশকতা—তা জানা যাবে আজ।

এর আগে, বৃহস্পতিবার জাতীয় সংসদে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, বাড়ির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ সম্পর্কে এমন মন্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

এদিকে, পল্লী বিদ্যুৎ সমিতির প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক জানান, পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুতের লাইন অক্ষত ছিল। ঘটনার পর অভিযোগ কেন্দ্রে ফোন আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। পরীক্ষা করে দেখা যায়, তার অক্ষত ছিল।

তোজাম্মেল হক বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাড়ির প্রধান সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল। তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হলে সাধারণত ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে ফিউজগুলো অক্ষত পাওয়া গেছে। বাড়িতে স্বাভাবিক মানের ফিউজ ব্যবহার করা হয়েছিল; উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ছিল না।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম বলেন, পরিদর্শনে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের স্থাপিত মিটারের অবস্থান ছিল একদিকে, অথচ আগুন লেগেছে তার বিপরীত পাশে। তাই প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখছি না।

তদন্ত কমিটির সদস্য ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিটি সমন্বিতভাবে প্রতিবেদন পেশ করবে।

উল্লেখ্য, এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আমানত বাড়ছে, খরা বিনিয়োগে

error: Content is protected !!

এমপি নুসরাতের বাড়িতে আগুনের কারণ জানা যাবে আজ

আপডেট টাইম : ২১ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :