ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তোজাম্মেল হক বলেন, আমাদের পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি। ঘটনার সময় লাইন অক্ষত ছিল। আমাদের অভিযোগ কেন্দ্রে ফোন আসার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। পরীক্ষা করে দেখা যায় সেগুলো অক্ষত ছিল।

তিনি আরও বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন বা আলামত পাওয়া যায়নি। বাড়ির মেইন সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট হলে সাধারণত ফিউজ কেটে যাওয়ার কথা। কিন্তু এখানে ফিউজগুলো অক্ষত পাওয়া গেছে। বাড়িতে স্বাভাবিক মানের ফিউজ ব্যবহার করা হয়েছিল, উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ছিল না।

সবকিছু পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করার মতো কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা।

তবে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের প্রকৃত কারণ এখনও উদ্ঘাটন হয়নি।

পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস, বিজিবি, সিভিল প্রশাসন সহ বিভিন্ন সংস্থা অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে অনুসন্ধান চালাচ্ছে।

তদন্ত যখন চলছে ঠিক সেই মুহূর্তে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন মন্তব্য ঘটনার তদন্তে নতুন মোড় আনতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা-সমালোচনা। নুসরাত তাবাসসুমের অভিযোগ, তার গ্রামের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের সুনির্দিষ্ট কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য আদালতে পাঠানো হবে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো আদালতে পাঠানো হবে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। ফায়ার সার্ভিস ও পুলিশের সিআইডিসহ কয়েকটি সংস্থা কাজ করছে। সবার যৌথ মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, ফায়ার সার্ভিসও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন হতে পারে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা

error: Content is protected !!

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :