ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এবার সেই সুযোগ পেলাম: দীঘি

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

শিশুশিল্পী থেকে প্রার্থনা ফারদিন দীঘি এখন চিত্রনায়িকা। ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে তার। দুটি ছবিতেই দীঘিকে নায়কের স্ত্রীর চরিত্রেই দেখা গেছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই চমকে দিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বউয়ের সাজে ছবি প্রকাশ করেছেন একটি। ছবি দেখে অনেকে মনে করছেন দীঘি মনে হয় বিয়েটা করেই ফেললেন।
তবে খোঁজ নিয়ে জানা যায়, নিজের বিয়ে নয়, একটি ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছিল। সেই আয়োজনে ধূসর, গোলাপিসহ বিভিন্ন রঙের লেহেঙ্গায় বউ সাজেন দীঘি।

এটিই এই নায়িকার ক্যারিয়ারে প্রথম ব্রাইডাল ফটোশুট, যার কারণে বেশ উচ্ছ্বসিত দীঘি। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে। ছোটবেলা থেকে দেখেছি নামী দামি তারকারা বিয়ের ফটোশুট করেন। এবার নিজেও সেই সুযোগ পেলাম। ভালো ব্রান্ড আর আয়োজন ভালো হলে মডেলিংয়েও নিয়মিত থাকব।’

জানা গেছে, দীঘি ছাড়াও একটি স্বনামধন্য ফ্যাশন হাউসের মডেল হয়েছেন অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হকসহ কয়েকজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

এবার সেই সুযোগ পেলাম: দীঘি

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
অনলাইন বিনোদন ডেস্কঃ :