ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এবার ধর্ষণের শিকার হলো প্রতিবন্ধী নারী 

-ছবি প্রতীকী।

ফরিদপুরের মধুখালী উপজেলায় ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলার শ্রীপুর কামারপাড়া এলাকার রফিক মোল্যা (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠে। পরে ডাক্তারী পরীক্ষার জন্য ওই তরুণীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। গতকাল শনিবার  দুপুরে ফরিদপুর ওসিসিতে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মরিয়ম আক্তার ওসিসিতে ওই তরুণীর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘরের বাহির হলে মুখ চেপে ধরে প্রতিবন্ধী তরুণীকে নিজ বাড়িতে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত রফিক। সে সময় প্রতিবন্ধী তরুণীর মা-বাবা বাড়িতে ছিলেন না। পরে পরিবার বিষয়টি জানার পর তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে তার চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা চলছে। তবে ধর্ষণের অভিযোগটি সাজানো বলে দাবি রফিকের পরিবারের। রফিকের পরিবার বলছে, বিষয়টি পরিকল্পিতভাবে সাজানো। এদিকে পুলিশ বলছে, কিছুদিন আগে ছেলেটার সঙ্গে ওই মেয়েটির কোর্টে এভিডেভিড করে বিয়ে হয়। বিয়ের পরে থেকে মেয়েটিকে ভরণপোষণ দিচ্ছেনা ছেলে ও তার পরিবার।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ রকম একটা খবর শুনতে পেরেছি। তবে, শুনেছি ওই মেয়েটার সঙ্গে ধর্ষণের অভিযোগ উঠা ছেলেটার ইতোপূর্বে কোর্টে এভিডেভিড করে বিয়ে হয়েছে। এখন ছেলে ও ছেলের পরিবার ওই মেয়েটার ভরণপোষণ দিচ্ছে না। এ ব্যাপারে মেয়েটি ও তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এবার ধর্ষণের শিকার হলো প্রতিবন্ধী নারী 

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :