ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে নাঃ -রাশেদ খান

ইসমাইল হােসেন বাবুঃ

একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেছেন, চব্বিশ আমাদের হাতে আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছে। এইবার যদি আমরা গড়তে না পারি তাহলে এই গণঅভ্যুত্থান অতীতের বিপ্লবের মতো ব্যর্থ হবে। স্পষ্ট করে বলতে চাই, একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না।

.

বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দেন রাশেদ খান। তার আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

.

সংস্কার ব্যতীত নির্বাচন সম্ভব নয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘নাহিদ ইসলামের ওপরে মানুষ আস্থা, বিশ্বাস ও ভরসা রেখেছিলেন। তিনি উপদেষ্টা হয়েছেন। গণহত্যার বিচার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। কিন্তু সেটি না করে পদত্যাগ করে দল গঠন করেছেন। আগামীতে এই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়াকেই তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন।

.

তিনি আরও বলেন, সরকারে থেকে যে কাজ করা যায়, সরকারের বাইরে এসে সে কাজগুলো করা যায় না। নাহিদ ইসলাম এখন যে কথাগুলো বলছেন গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার…তার কাছে আমার প্রশ্ন, আপনি কেন রাষ্ট্র সংস্কার করলেন না, আপনি কেন গণহত্যার বিচার করলেন না, আপনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পদত্যাগ করলেন। আপনারা ছাত্র উপদেষ্টারা যখন শপথ নিলেন, তখন আপনারাই বলেছিলেন যারা উপদেষ্টা পথে গেলেন তারা আগামীতে নির্বাচন করতে পারবেন না। এখন সব ভুলে গেছেন।

.

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে রাশেদ খান বলেন, ‘চীন থেকে ফিরে আপনি জাতীয় সংলাপের আহ্বান করুন। সেই জাতীয় সংলাপে সব দল যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের মতামত নেবেন। আমরাও দেখতে চাই কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। কারা রাষ্ট্র সংস্কার চায় না, কারা গণহত্যার বিচার চায় না।

.

এসময় গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি অর্থছাড় কমল ৪২ শতাংশ

error: Content is protected !!

একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে নাঃ -রাশেদ খান

আপডেট টাইম : ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :