এস এম রবিউল ইসলাম রুবেল স্টাফ রিপোর্টার
ইসলামী বক্তা হাফেজ মাওলানা আমীর হামজা কোরআন হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন, মহান আল্লাহ তার জমিনে আমাদের খলিফা হিসেবে পাঠিয়েছেন।
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠে সোমবার (২৭.০১.২৫) তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আইডিয়াল মাদ্রাসা।
এ তাফসিরুল কোরআন মাহফিলে তিনি উপস্থিত হয়ে বলেন, সূরা ফুরকানে ৭৭ আায়েতর মধ্যে ৭৩ টি ধারা আছে। দলমত নির্বিশেষে এই ৭৩ টি ধারা সংবিধান দেয়া হোক। সে গুলোকে আমরা বাংলাদেশের সংবিধানে চাই। এই দেশের ৯৫ ভাগ বাসিন্দা মুসলিম। তাই এ দেশ চলবে কোরআন হাদিস দিয়ে। তিনি আর বলেন, এ দেশের সংবিধান কোরআন হাদিস অনুযায়ী চললে কোন প্রকার দূর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, রাহাজানি, সুদ,ঘুষ, একে অপরের হক মারতে পারতো না। অন্তত এই দেশে এক চোর গেলে, আরেক চোর আসবে এটা হতো না। চোর গেলে এ সংবিধান পেলে ভালো হয়ে যেত।
তাফসিরুল কোরআন মাহফিলে আমীর হামজা বলেন, আওয়ামী লীগের আমলে আমাকে বিনা অপরাধে তিনটি বছর বন্ধী করে রেখেছিল। ওরা আমার জীবনকে শেষ করে দিছে। ওই জালিম সরকার পতনের পরে আমি জেল থেকে বের হয়েছি। বিগত সরকারের আমলে তার বিপক্ষে গেলেই, তাকে আটকিয়ে জেল হাজতে ভরে রাখত এই আওয়ামী লীগ। তাই আমরা এই দেশ টাকে নতুন করে সাজিয়ে ইসলামের ছায়াতলে একত্রে সম্মিলিত হবো ইনশাআল্লাহ। এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সবাই একত্রিত না হতে পারলে এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। তাই সবাই সাবধান।
অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রাসায়নক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. ইলিয়াস মোল্যা।
এ সময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার মেহমান মাওলানা হুসাইন আহমাদ মাহফুজ প্রমুখ।
উল্লেখ্য তাফসিরুল কোরআন মাহফিলে আইডিয়াল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী বিতরণ করেন। দিনের এ তাফসিরুল কোরআন মাহফিলে বিভিন্ন জেলার মুসল্লিয়ান কেরাম উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার 

























