ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সংহতি জোরালো করার দাবী

শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, উপজেলা সবুজ সংহতি সমন্বয় কমিটি এবং জাতীয় পরিবেশপদক প্রাপ্ত বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথ আয়োজনে ২৮ এপ্রিল রবিবার রবিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সবুজ যুব সংহতি সভায় ‘উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সবুজ যুব সংহতি” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সবুজ সংহতি সমন্বয় কমিটির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, তবে শ্যামনগরের মতো উপকূলীয় এলাকা আরো বেশি বিপদে আছে।
স্বেচ্ছাসেবী যুব ও জনসংগঠনদের নিয়ে উপকূল অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে পরিবেশবান্ধব নিরাপদ জীবনের যে কাজ বারসিক করছে তা খুবই গুরুত্বপূর্ণ। এসব গবেষণা কাজ আমাদের উন্নয়নকে সহযোগিতা করে। উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় আমাদের সংহতি জোরালো করতে হবে। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের আহবায়ক মারুফ হোসেন মিলন ও ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। প্রধানঅতিথিকে উক্ত অনুষ্ঠানে ‘সবুজবন্ধু’ উপাধি দেয়া হয়। স্বেচ্ছাসেবী যুব ও সবুজ-সংহতি কমিটির উত্থাপিত অঙ্গীকার ও দাবির সাথে একাত্ম হয়ে প্রধান অতিথি পরিবেশ এবং জলবায়ু সুরক্ষার এসব অঙ্গীকার বাস্তবায়নে ভূমিকা পালনের অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক এবং বারসিক পরিচালক পাভেল পার্থ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থান করেন সবুজসংহতির যুগ্ম-আহবায়ক পিযুষ বাউলিয়া পিন্টু এবং যুব সংগঠন কমিটির যুগ্ম-আয়বাহক আসাদউল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো: বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, প্রাক্তন ইউপি সদস্য দেলোয়ারা বেগম ও মো. আশরাফ হোসেন, কৃষক নেতা শেখ সিরাজুল ইসলাম, বনজীবি নারী সংগঠনের শেফালী বিবি, সবুজসংহতির সদস্য শিক্ষক অসীম কুমার মন্ডল, বারসিক প্রতিনিধি রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, মফিজুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ইঞ্জি: আলহাজ্জ শেখ আফজালুর রহমান, উপজেলা মৎস্যকর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার পথিক কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন অফিসের প্রতিনিধি মো: জনিরুল ইসলাম, জনস্বাস্থ্য অফিসের প্রতিনিধি মো: নাজিম উদ্দীন প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকার গঠনের ডাক পাওয়া আইজেনকট কি নেতানিয়াহুকে সরাতে পারবেন

error: Content is protected !!

উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সংহতি জোরালো করার দাবী

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :